২০১১ সালের ২৯শে জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় Ôএবং বর্ষাÕ শিরোনামে উদযাপন করা হয়েছে উত্তরায়ণের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। রবীন্দ্রনাথের বর্ষার গান, বর্ষা বিষয়ে রচিত রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, সংগীত, গল্প ও কাব্যগ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল এ অনুষ্ঠানে।