আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, আজও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমাদের অনি:শেষ প্রেরণার উৎস। আমরা Ôআমাদের রবীন্দ্রনাথÕ প্রযোজনাটিতে রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশের ইতিহাসের সম্পর্ককে তুলে ধরার চেষ্টা করেছি। ২০১৭ সালে ১১ই নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আমাদের রবীন্দ্রনাথ।